• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

দুদকের অভিযানের খবরে মুহূর্তেই বরিশাল বিআরটিএ অফিস ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
৭ মে ২০২৫, ১৭:৩৫
অ+
অ-
দুদকের অভিযানের খবরে মুহূর্তেই বরিশাল বিআরটিএ অফিস ফাঁকা

ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিস থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল হাসান ভূঁইয়া দালাল সঞ্জীবকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

অভিযান চলাকালে বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে পালিয়ে যান। আটক দালাল সঞ্জীব কুমার দাস (৪৪) বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ
খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ

দুদক কর্মকর্তা রাজকুমার সাহা বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে দুদকের কর্মকর্তা দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে আসেন। তখন তার কাছে দালাল সঞ্জীব দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন। এ সময় সঞ্জীবকে আটক করা হয়। তার সঙ্গে বিআরটিএ অফিসের কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী বলেন, দুদকের অভিযানের খবরে মুহূর্তেই বিআরটিএ অফিস ফাঁকা হয়ে যায়। এ সময় তড়িঘড়ি করে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সারা দেশে বিআরটিএ-এর ৩৫টি অফিসে বুধবার দুপুরে একযোগে অভিযান পরিচালনা করছে দুদক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে—বরিশালসহ ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ বিআরটিএ অফিস, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিআরটিএ অফিস, বাগেরহাট, বরগুনা, ও ঝালকাঠি বিআরটিএ অফিস।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকবিআরটিএআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

ঈদে সড়কে শৃঙ্খলা রাখতে বিআরটিএর সতর্কবার্তা

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি