• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. খুলনা

বাজারের ব্যাগে ৩০ বোতল ফেন্সিডিল, যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
২৯ মে ২০২৫, ০৪:০৮
অ+
অ-
বাজারের ব্যাগে ৩০ বোতল ফেন্সিডিল, যুবকের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) দুপুরে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মমিনুর যশোর জেলার পালবাড়ি মূর্তির মোড়ের বাসিন্দা মো. শাহজাহান আলীর ছেলে।

আরও পড়ুন

খুলনায় আদালত চত্বর থে‌কে পালিয়েছেন আসা‌মি
খুলনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৯ মে সকাল ৮টার দিকে নগর পরিবহনের একটি বাস ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ওই পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোষ্টে নামানো হয়। ওই যাত্রীর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে ওই ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় খানজাহান আলী থানার এসআই মো. সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মো. সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মোহাম্মদ মিলন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকআদালতঅপরাধ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

Google News
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ

ফ্লাইট এক্সপার্টের ২০ ব্যাংক হিসাব ফ্রিজ