• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

দলিল জালিয়াতির দায়ে ১৫ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নোয়াখালী
১১ জুলাই ২০২৫, ১২:১১
অ+
অ-
দলিল জালিয়াতির দায়ে ১৫ দিনের কারাদণ্ড

নোয়াখালীর সোনাইমুড়ীতে দলিল স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে শোয়েব সারওয়ার (৩৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শোয়েব সারওয়ার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গোলাম সারওয়ারের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনারের কার্যালয়ে পালপাড়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ২০২৩ সালে অনলাইনে সৃজিত নামজারি খতিয়ানের সঙ্গে দাখিলকৃত দলিলের স্ক্যান কপির মিল না থাকায় সন্দেহ দেখা দেয়। জিজ্ঞাসাবাদে শোয়েব সারওয়ার দলিল স্ক্যান করে টেম্পারিংয়ের মাধ্যমে কাগজপত্র পরিবর্তনের কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা 
চার দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন ৯ জেলে, এখনও নিখোঁজ ৩
জামালপুরে ১০ বিদ্যালয়ের পাস করেনি কেউ

বিজ্ঞাপন

সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে দণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরও দুটি নামজারি আবেদনে একই ধরনের জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। জমি-সংক্রান্ত জালিয়াতি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন।

হাসিব আল আমিন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড