• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের ২ শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
২৯ জুলাই ২০২৫, ০৬:১৬
অ+
অ-
বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের ২ শিক্ষার্থীর কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানায়।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়ায় আসে। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অব অনার প্রদান করে ও পুষ্পস্তবক অর্পণ করে।

পরবর্তীতে তারা মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানভীর আহমেদের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে সমবেদনা জানায়। পরে নিহতের কবর জিয়ারত করে।

কবর জিয়ারতের পর প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমানবাহিনী এ দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমরা বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে কবর জিয়ারত এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। এটি একটি পরিবারের অপূরণীয় ক্ষতি। এ ঘটনায় যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থী নিহত হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়।

আরিফুল ইসলাম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু

নাটোরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু