• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

সাবেক মন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
২৩ আগস্ট ২০২৫, ০৩:২৩
অ+
অ-
সাবেক মন্ত্রী এম এ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তাকে সিলেট দুদক কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত ঢাকা পোস্টকে জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর: ডা. তাহের
কিশোরগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনায় যুবদলের ২ নেতা বহিষ্কার

দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবেই সিলেটের দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পসহ পানি উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কমিশন ও ঘুষ গ্রহণ, নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার, অনিয়ম ও আত্মীয়স্বজনের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার স্থাবর ও অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে দুদক কর্মকর্তা জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন এম এ মান্নান। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারাগারে থাকা অবস্থায় আদালত তার জামিন মঞ্জুর করেন। পরদিন হাসপাতাল থেকেই তিনি মুক্তি পান এবং এরপর থেকে ঢাকায় অবস্থান করছেন।

মাসুদ আহমদ রনি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

মনিপুর কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী

চার্জশিট অনুমোদন২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী