• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. যশোর

যশোরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিযশোর
২৩ অক্টোবর ২০২৫, ২১:৫৯
অ+
অ-
যশোরে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি হাজী আনিছুর রহমান মুকুল।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- চৌগাছা উপজেলার কারিকরপাড়ার মৃত নান্নুর ছেলে আসলাম, একই গ্রামের নুর ইসলামের ছেলে বাবু ও খুলনা ফুলতলার পয়গ্রামের রোস্তম আলীর ছেলে ইকরাম আলী শেখ।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে যশোরের ডিবি পুলিশের কাছে খবর আসে চৌগাছা থেকে দুটি মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা আসছেন। ডিবি পুলিশ এ সময় ঢাকা রোডের বাবলাতলা এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে দুটি মোটরসাইকেলে আসামিরা নিউ মার্কেটের দিকে যাওয়ার সময় তাদের ঘিরে ফেলে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিল থাকার কথা স্বীকার করে। একপর্যায়ে তাদের কাছ থেকে ব্যাগে থাকা ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই তিনজনসহ পুরাতন কসবা রায়পাড়ার সালাম শেখের ছেলে মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ডিবির এসআই আবুল খায়ের। মামলাটি তদন্ত করে ডিবির এসআই ইউনুস আলী আদালতে সাজাপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন। একই সঙ্গে অপরজনকে অব্যাহতির আবেদন জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক তিন আসামির প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনজনই পলাতক রয়েছেন।

রেজওয়ান বাপ্পী/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব