• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নীলফামারী

বাগানে যাওয়ায় গরুর পায়ের রগ কাটলেন প্রতিবেশী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনীলফামারী
২৩ নভেম্বর ২০২৫, ২২:৩৪
অ+
অ-
বাগানে যাওয়ায় গরুর পায়ের রগ কাটলেন প্রতিবেশী

নীলফামারীর সৈয়দপুরে মোহাম্মদ জাকারিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাগানের ঘাস খাওয়ায় একটি গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২৩ নভেম্বর) দুপুরে শহরের কয়ানিজপাড়ায় গরুর মালিক ফারজানা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে জানা যায়, ফারজানা বেগমের পালন করা একটি গাভি ও তার বাছুর গত শনিবার সকালে খেজুরবাগ মুন্সিপাড়া মাঠে ঘাস খাচ্ছিল। এ সময় কুকুরের ভয় পেয়ে গরুগুলো রশি ছিঁড়ে পার্শ্ববর্তী কয়ানিজপাড়ার মোহাম্মদ জাকারিয়ার খোলা বাগানে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া গরুগুলোকে আটকে রাখেন। পরে গরুর মালিক বিষয়টি জানতে পেরে গরু নিতে গেলে জাকারিয়া গরু না দিয়ে বরং ভয়ভীতি দেখান।

এরপর তিনি ফিরে গিয়ে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে আবার গরু নিতে গেলে জাকারিয়া রেগে গিয়ে হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গরুর বাম পায়ের রগে জোরে কোপ দেন। এতে গরুটির রগ কেটে যায় এবং গরুটি ছটফট করতে থাকে। পরে অসুস্থ অবস্থায় গরুটিকে বাড়িতে নিয়ে গিয়ে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন
জামায়াত প্রার্থীর স্ত্রী অসুস্থ, খোঁজ নিতে হাসপাতালে বিএনপি প্রার্থী
৮ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার, খুলনায় ট্রেন চলাচল স্বাভাবিক
বীর মুক্তিযোদ্ধার পুড়ে যাওয়া ঘর মেরামত করতে ডিসির আন্তরিক পদক্ষেপ 

বিজ্ঞাপন

গরুর মালিক ফারজানা বেগম বলেন, আমার গরু তো অবুঝ প্রাণী। তাকে এভাবে কুপিয়ে পায়ের রগ কেটে ফেলেছে। আমার গরু যদি তার কোনো ক্ষতি করত, আমি ক্ষতিপূরণ দিতাম। কিন্তু তিনি প্রতিবেশী হয়েও গরুকে এভাবে আঘাত করেছেন। আমি এর বিচার চাই।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।

এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

মেলান্দহে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক

পাওনাদারের চাপে আত্মগোপনে ছিলেন তারা, সাজান অপহরণ নাটক