• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বান্দরবান

বিজিবির উদ্যোগে থানচির বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবান্দরবান
২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৮
অ+
অ-
বিজিবির উদ্যোগে থানচির বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

পার্বত্য অঞ্চলে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে বিজিবির মানবিক উদ্যোগের অংশ হিসেবে থানচির দুর্গম বুলুপাড়ায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অত্যন্ত দুর্গম বুলুপাড়ায় এই বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে দুর্গম এই এলাকায় বসবাসকারী জনসাধারণের সন্তানদের প্রাক-প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ করে দিলো বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টির উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন তিনি।

এসময় তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী আলীকদম ব্যাটালিয়ন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী নৃ-গোষ্ঠী ও পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
 
অপারেশন উত্তরণের আওতায় ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে স্থানীয় চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা, খাদ্য ও পোশাক বিতরণ, শীতবস্ত্র প্রদান, অগ্নিকাণ্ড ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করছে। এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সহায়তা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিক্ষা উন্নয়নকে এগিয়ে নিতে প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আলোর পথে নিয়ে আসতেই বুলুপাড়ায় এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, বিদ্যালয়টির যাত্রার মধ্য দিয়ে সীমান্তবর্তী বুলুপাড়ায় স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে।

শহীদুল ইসলাম/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত