• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

ঝিনাইদহে সেনা অভিযান, গোপন গুদাম থেকে ৩৫০ বস্তা সার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৮
অ+
অ-
ঝিনাইদহে সেনা অভিযান, গোপন গুদাম থেকে ৩৫০ বস্তা সার উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপায় দুটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা পৌরসভার পাইলট স্কুল মার্কেট এলাকার দুটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শৈলকূপা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালানো হলে তিনি গুদাম ও বিক্রয়কেন্দ্র বন্ধ রেখে সটকে পড়েন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করার উদ্দেশ্যে এসব সার গোপনে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানার পর সেনাবাহিনীর একটি টিম শৈলকূপার পাইলট হাইস্কুল রোড এলাকার মেসার্স জীম ট্রেডার্সে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

আরও পড়ুন
মাদারীপুরে শিক্ষার্থীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি, সড়ক অবরোধ
 শিক্ষকরা কর্মবিরতিতে, পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা
ভোলায় স্টেডিয়াম-সুইমিং পুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

বিজ্ঞাপন

একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে ১১০ বস্তা টিএসপি এবং ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত ঘোষ বলেন, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে- এমন তথ্য তাদের কাছে রয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। অভিযান এখনো চলমান, শেষে বিস্তারিত জানানো হবে।

আব্দুল্লাহ আল মামুন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযানসেনাপ্রধান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার