• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর
স্ত্রীর পরীক্ষা কক্ষে প্রবেশে বাধা

রামদা হাতে তাণ্ডব চালানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
১১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২
অ+
অ-
রামদা হাতে তাণ্ডব চালানো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রী পরীক্ষায় অংশ নেওয়ার সময় স্বামীকে হলে ঢুকতে না দেওয়ায়, দেশীয় অস্ত্র রামদা হাতে কলেজ ক্যাম্পাসে মহড়া দেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আল সাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে আলফাডাঙ্গা থানায় আদর্শ ডিগ্রি কলেজের কর্মচারী নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
পরীক্ষা চলাকালে স্ত্রীর সিট দেখতে বাধা, কলেজে যুবকের রামদা নিয়ে মহড়া

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত শুরু করা হয়। কলেজে পরীক্ষা চলাকালে আল সাদ (৩২) মোটরসাইকেলে এসে হাতে রামদা উঁচিয়ে কলেজ ভবনে প্রবেশ করেন- সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি স্পষ্ট দেখা যায়। তার সঙ্গে ছিলেন সাদি (৩০) নামে আরও একজন।

আরও পড়ুন
বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
খালেদা জিয়া বেঁচে থাকলে গণতন্ত্র মজবুত থাকবে : এ্যানি
‘দুর্ঘটনার খবর পেলেই ক্ষতিপূরণের ফরম পৌঁছে দেওয়া হবে’

বিজ্ঞাপন

ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে রাতে তা মামলায় রূপ নেয়। আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানাত বলেন, সিসি ফুটেজ জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান জানান, নিষেধ করা সত্ত্বেও আল সাদ পরীক্ষাকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন এবং পরে রামদা হাতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়ান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

জহির হোসেন/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রলীগমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ

ভাইয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে নববধূ নিখোঁজ