বিজ্ঞাপন

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার

অ+
অ-
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ইতোমধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি।

মনজিলা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তিনি খাগড়াছড়ি আসন থেকে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম উল্লেখ থাকার কথা শুনা যাচ্ছিল।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মনোনয়ন উত্তলন করেছে। আগামীকাল জমা দেওয়ার লাস্ট ডেট। আজ প্রায় ২ ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।’

বিজ্ঞাপন

পোস্টে আজ অথবা কাল তরুণরা সংসদে যাবেন বলে নিজের বিশ্বাসের কথা জানান তিনি।

মোহাম্মদ শাহজাহান/এএমকে