চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) ২০২৬-২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে এনটিভির জ্যেষ্ঠ (সিনিয়র) ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের জ্যেষ্ঠ ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) রাতে নগরের একটি মিলনায়তনে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে হাসান মকুল ও অনুপম শীল দায়িত্ব পালন করেন।
২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহসভাপতি: সনজিব দে বাবু, সহসম্পাদক: বাসু দেব, অর্থ সম্পাদক: পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক: সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. নাজিম উদ্দিন।
বিজ্ঞাপন
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন– রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।
এসময় উপস্থিত ছিলেন- সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সাধারণ সদস্যরা। নবনির্বাচিত কমিটিকে সংগঠনের বিদায়ী নেতারা ও সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।
আরএমএন/বিআরইউ
