• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর
৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪০
অ+
অ-
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার প্রধান সমন্বয়কসহ প্রায় ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে যোগদান সম্পন্ন হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী ফুল দিয়ে নবাগতদের শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঢাকা পোস্টকে বলেন, আজ প্রায় তিন শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। এতদিন যে প্রোপাগান্ডা চলতেছিল ফেসবুকের রাজনৈতিতে, সেগুলো সব গুজব। বিএনপি একটি সবার পরিচিত দল, এর বাইরে আর কোনো কথা নেই। যারা আজ যুক্ত হয়েছে তারা বিএনপির জনপ্রিয়তা দেখে এবং বিএনপির আদর্শ দেখে যুক্ত হয়েছে। সাধারণ মানুষ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সারা বাংলাদেশ বিএনপির পরিবারের সদস্যরাই শহীদ হয়েছে ছাত্র আন্দোলনে। প্রকৃতপক্ষে এটা প্রমাণ হচ্ছে, শেরপুর সদর ১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি বেশি জনপ্রিয়।

যোগদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির মুখ্য সমন্বয় ফারহান ফুয়াদ তুহিন বলেন, আমরা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম। সামনে যেহেতু একটি নির্বাচন, নির্বাচিত সরকার আসবে। সামনে বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ যোগদানের মধ্য দিয়ে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে উন্মুক্ত টাউন হল করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি