• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিরাজগঞ্জ

প্রকাশ্যে কলেজছাত্র হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসিরাজগঞ্জ
৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৭
অ+
অ-
প্রকাশ্যে কলেজছাত্র হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১২। ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাকিন সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি গ্রামের মো. মতির ছেলে। 

র‌্যাব জানায়, গত ২৮ ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেদিন রাত ৭টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২৪ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় ২৯ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের পর সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা দায়েরের পর থেকেই ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে র‍্যাব এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়।

এরই অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় গত ৭ জানুয়ারি দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিন এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

নাজমুল হাসান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় ছেলেসহ পরিদর্শক আহতচালক আটক হলেও ছিনিয়ে নেওয়ার অভিযোগ, স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে