পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শামীম, সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক আমার দেশ পত্রিকার এস. এম. রেজাউল ইসলাম শামীম সভাপতি এবং যমুনা টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের এস এম তানভীর আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল করিম।
কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মো. জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।
নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলি স্টার ও ডিবিসি টিভি)।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পিরোজপুর প্রেসক্লাব ঐতিহ্যের সঙ্গে একটি অন্যতম সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকতা রক্ষা করে আসছে।
শাফিউল মিল্লাত/এএমকে