ঈদের কাপড় নিয়ে বাড়ি ফিরতে পারল না শিশু সুরাইয়া

কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মুচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু সুরাইয়া মুচাইনগর গ্রামের প্রবাসী শাহাবুলের মেয়ে।
নিহতের নানা আনারুল ইসলাম বলেন, বিকেলে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যায় সুরাইয়া। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান বলেন, ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রবিউল আলম ইভান/এমটিআই