• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা
ভোলা-১ আসন

ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩১
অ+
অ-
ভোলা-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে এই আসনে বিএনপি জোটের একক প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। 

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্রটি তার আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, সোমবার বিকেলে গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র তার আইনজীবীর মাধ্যমে পেয়েছি। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে। 

মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিএনপির পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। যা গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় এবং তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো.আইনুর রহমান জুয়েল ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।

খাইরুল ইসলাম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন