• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মারামারি, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৫ জানুয়ারি ২০২৬, ২১:৪৪
অ+
অ-
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মারামারি, আহত ১০

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নে চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সদর হাসপাতালে গিয়ে আহতসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

হামলার অভিযোগ এনে পরে রাত সাড়ে ৮টায় দিকে জামায়াতের নেতাকর্মীরা শহরে মিছিল করেছেন। এতে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। তবে এ ঘটনায় জামায়াত ও বিএনপি নেতারা একে-অপরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

এদিকে আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চরশাহী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, সেক্রেটারি আব্দুর রহমান, ৪নং ওয়ার্ডের সভাপতি হেজবুল্লাহ সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন ও শাহাদাত হোসেন খোকন এবং বিএনপির কর্মী রাসেল ভূঁইয়া, কামাল হোসেন ও রাসেল ভূঁইয়াসহ ১০ জন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, এক বাড়িতে মহিলা জামায়াতের তালিমকে কেন্দ্র করে বিএনপি নেতা রাসেল ভূঁইয়া ও জামায়াতের যুব বিভাগের নেতা আব্দুর রহমানের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে আহত করে রাসেল। এ ঘটনায় পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের  ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্তরা বিএনপি নেতা বোরহান উদ্দিনের বাড়িতে ভোট চাওয়ার জন্য যান। এ সময় তারা সেখানে ভোটার আইডি কার্ড চান। এটি কেন প্রয়োজন, এ নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, হামলার ঘটনা ঘটেনি। শুনেছি ভোটারদের কাছ থেকে ভোটার আইডি চাওয়ায় তর্কবিতর্কের একপর্যায়ে মারামারি হয়। এতে বিএনপি ও জামায়াতের কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসান মাহমুদ শাকিল/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতবিএনপিসংঘর্ষআহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম