• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

হাসপাতালে নির্ধারিত সময়ে আসেন না চিকিৎসক-কর্মচারী, খাবার বিতরণেও অনিয়ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
১৬ জানুয়ারি ২০২৬, ০৯:১৪
অ+
অ-
হাসপাতালে নির্ধারিত সময়ে আসেন না চিকিৎসক-কর্মচারী, খাবার বিতরণেও অনিয়ম

নির্ধারিত সময়ে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত না থাকা, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের জন্য বরাদ্দ সরকারি খাবার বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপসহকারী পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ে হাসপাতালে আসেন না। কেউ সকাল ১০টার পর কেউবা আবার দুপুরের পর আসেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সঙ্গে হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ করা খাবার বিতরণেও অনিয়ম পাওয়া যায়।

দুদকের এ অভিযান স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহেদ আলম ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্তে অনিয়মের বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হাসিব আল আমিন/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ