• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২২ জানুয়ারি ২০২৬, ১৩:০০
অ+
অ-
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় স্ট্রোক করে আবদুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে জেদ্দায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।

আবদুল হক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ মাঝির বাড়ির মো. মোস্তফার ছেলে।

নিহতের মেয়ের জামাই ও সৌদি আরব প্রবাসী সাইফ আল হাসান ঢাকা পোস্টকে বলেন, আমার শ্বশুর প্রায় ২৫ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। এর মধ্যে গত চার বছর সৌদি আরবে অবস্থান করছিলেন। তিনি সৌদিতে কাজের সংকট, কাজ করেও নিয়মিত বেতন না পাওয়া এবং পারিবারিক নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন কাজ করে দেশে ফিরে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর জীবিত দেশে ফিরতে পারলেন না।

বিজ্ঞাপন

নিহতের আত্মীয় নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, আবদুল হকের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি আবদুল হকের মৃত্যুর খবর শুনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার আবেদন করলে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

হাসিব আল আমিন/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

স্পিকারজাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা