• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

স্বামীর দেওয়া তথ্যে অভিযান, স্ত্রীর কাছ থেকে ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯
অ+
অ-
স্বামীর দেওয়া তথ্যে অভিযান, স্ত্রীর কাছ থেকে ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিপুল ফেনসিডিল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ফেনসিডিল কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইয়াসমিন জাহান (৩২) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর (দমদমা) এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ওই নারীর স্বামী মো. মিজানুর রহমান ৫০৭ বোতল ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তার তথ্যের ভিত্তিতেই শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 

আরও পড়ুন
শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমানা
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

বিজ্ঞাপন

র‍্যাব সূত্র জানায়, অভিযানের সময় আটক নারীর নিজ বাড়ির পাশের একটি মৎস্য ঘেরের ঘর তল্লাশি করে চার থেকে পাঁচটি বস্তার ভেতরে লুকিয়ে রাখা মোট ৯৮৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক নারী কালিগঞ্জ উপজেলার কামদেবপুর এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

র‍্যাব-৬ জানায়, সাতক্ষীরা র‍্যাব-৬-এর এডিশনাল পুলিশ সুপার জয়ন উদ্দিন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে পোশাকধারী ও সিভিল পোশাকে প্রায় ২০ থেকে ২৫ জন র‍্যাব সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে এ অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারমাদকবিরোধী অভিযানসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার