• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ২১:২০
অ+
অ-
চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রাম নগরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ১২ হাজার ৪৯০ টাকা, ২ ভরি স্বর্ণালংকার এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার (১৩ মার্চ) কক্সবাজার সদর থানার সুগন্ধা বিচ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. দিদারুল আলমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ২ লাখ ৪০ হাজার ৪৯০ টাকা এবং একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের ওজন ২ ভরি, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। 

আরও পড়ুন
‘খাল খনন কর্মসূচি, কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে’
‘প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে সবাই ডেঙ্গু থেকে রক্ষা পাব’
চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

বিজ্ঞাপন

পরবর্তীতে তাকে নিয়ে সিএমপির ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার ইমাম ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে আরও ৭২ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার খুলশী থানার নাছিরাবাদ এলাকা থেকে মামলার আরেক আসামি মো. আব্দুল কাদেরকে (৭২) গ্রেপ্তার করা হয়। তার দেখানো মতে কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকার রেলওয়ে কলোনির একটি ফ্ল্যাট থেকে আরও ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অপর আসামি মো. কামাল হোসেন (৪৪) শনিবার গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে ঘটনার সময় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন মালামাল ক্রয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একজনের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করে। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

রোগীদের উন্নত চিকিৎসা সহায়তায় চট্টগ্রামে অ্যাপোলোর উদ্যোগ

রোগীদের উন্নত চিকিৎসা সহায়তায় চট্টগ্রামে অ্যাপোলোর উদ্যোগ

‘খাল খনন কর্মসূচি, কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে’

‘খাল খনন কর্মসূচি, কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে’