• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা
কুমিল্লার জনসভায় নেতাকর্মীদের ঢল

‘তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ+
অ-
‘তারেক রহমানকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লার জনসভায় ঢল নেমেছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে এই জনসভা।

বিজ্ঞাপন

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি ফুলতলী মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের।

এদিন বিকেল ৫টার দিকেই ফুলতলীর সেই মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২১ বছর পর কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান। এর আগে, ২০০৫ সালের কুমিল্লা স্টেডিয়ামে বিএনপির একটি অনুষ্ঠানে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তারেক রহমানের আগমনে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

নাঙ্গলকোট থেকে আসা আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতা ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানকে সরাসরি দুই চোখে দেখার জন্য অধীর আগ্রহে আছি। প্রিয় নেতাকে দেখার অনুভূতি বলে বুঝানো যাবে না।

বরুড়া থেকে আসা আরমান হোসেন নামের এক বিএনপির সমর্থক ঢাকা পোস্টকে বলেন, তারেক রহমানকে কখনো সামনাসামনি দেখিনি। আজ প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখবো আমরা। ইতোমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক জড়ো হয়েছেন। আরও অনেক নেতাকর্মী আসবেন।

আরিফ আজগর/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

জনগণের স্বার্থে আত্মীয়-নেতাকর্মী কাউকে চিনি না : শামা ওবায়েদ

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার