• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

নির্বাচনী প্রচারণায় কম্বল বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
২৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৬
অ+
অ-
নির্বাচনী প্রচারণায় কম্বল বিতরণ, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় স্বতন্ত্র (চিংড়ি প্রতীক) প্রার্থীর সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১৬ পিস কম্বল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) রাত  সাড়ে ১০টার দিকে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কম্বল বিতরণ করছেন- এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ১৬ পিস কম্বল জব্দ করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং কম্বল জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারুল হক/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংসদ নির্বাচনভ্রাম্যমাণ আদালতজরিমানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী