পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাজবাড়ীর ৭০ জন বন্দি

রাজবাড়ী জেলা কারাগারের ৭০ জন বন্দি পোস্টাল ব্যালটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি জানান জেল সুপার মো. এনামুল কবির।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারে সর্বমোট বন্দির সংখ্যা ৫২১ জন। হাজতি রয়েছে ৩৫৫ জন ও সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ১৬৫ জন। শ্রেণিপ্রাপ্ত বন্দি রয়েছে ১ জন। মোট বন্দিদের মধ্যে পুরুষ রয়েছে ৫০২ জন ও নারী বন্দি রয়েছে ১৯ জন। মোট ৫২১ জন বন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে ৭০ জন বন্দি।
এ বিষয়ে জেলা সুপার মো. এনামুল কবির বলেন, রাজবাড়ী জেলা কারাগার থেকে মোট ৯৭ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ৭০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে। ২৩ জন বন্দি জামিনে কারাগার থেকে চলে গেছে এবং রেজিস্ট্রেশন এ ভুল ত্রুটি থাকার কারণে ৩ জনের ব্যালট পেপার নির্বাচন কমিশন থেকে আসেনি। আর একজনের ভোট ফরিদপুরে হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য কারাগারে দুইটা স্থাপন করা হয়েছে। গতকাল ৭ ফেব্রুয়ারি এই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ