• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩
অ+
অ-
কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকায় জমি নিয়ে বিরোধে জাফর আলম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজন আসামিকে খালাস এবং আরেকজনকে দেড় বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন। 

রায়ে একই এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) ও নুরুল ইসলামের ছেলে আশরাফুজ্জামানকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মামলার আরেক আসামি মনজুরুল ইসলামকে (৪৪) অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অপরদিকে ফরিদুল হক ওরফে সোনা মিয়াকে (৪১) দেড় বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল এবং ১০ নম্বর আসামি আলী হোসেন বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগের নিষ্পত্তি হয়নি।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জাফর আলমের জমি দখলের চেষ্টা করেন আসামিরা। এ সময় জাফর আলম বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এসটি-৭১০/১২ নম্বরে আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। 

ইফতিয়াজ নুর নিশান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারহত্যামামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ