• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতাকর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯
অ+
অ-
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতাকর্মী

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এমন গুরুত্বপূর্ণ সময়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ জানুয়ারি) পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপি ও অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে অন্তর্ভুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব নবাগতদের স্বাগত জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবের এই অকুতোভয় তরুণরাই আগামীর বাংলাদেশের কারিগর। তাদের এই যোগদান প্রমাণ করে যে, সাধারণ মানুষ ও ছাত্রসমাজ দেশ গড়ার লড়াইয়ে বিএনপির সাথেই আছে। তরুণদের এই শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করবে।

বিজ্ঞাপন

এসময় পাটকেলঘাটা থানা বিএনপি ও ছাত্রদলের নেতারা যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী রাকিবুল ইসলাম বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও হাবিবুল ইসলাম হাবিবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, হাবিবুল ইসলাম হাবিব এমপি থাকাকালীন শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইব্রাহিম খলিল/এসএইচএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনজাতীয় নাগরিক পার্টিবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫