আশুলিয়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টার অভিযোগে আটক ১৩

সাভারের আশুলিয়ায় কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে পৃথক অভিযানে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ ঢাকা পোস্টকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পৃথক অভিযানে তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক সায়মন শেখ ঢাকা পোস্টকে বলেন, কেন্দ্র দখলের অভিযোগের চেষ্টার সময় ১২ জনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তবে তাদের বিরুদ্ধে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
লোটন আচার্য্য/ এসএইচএ