• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮
অ+
অ-
সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরিষা ক্ষেত থেকে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাইম নামে এক যুবককে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে। 

বিজ্ঞাপন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

মীমরাজ হোসেন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন