ডিসিএনের নতুন সভাপতি মুবাশ্বির, সম্পাদক তামিম

ডিবেট ক্লাব অব নওগাঁর (ডিসিএন) ২৬ সালের জন্য ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বিরকে সভাপতি এবং মোহাম্মদ তামিম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) শহরের ড্যাফোডিলস স্কুলে ডিসিএনের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ভোটে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি মার্জিয়া বিনতে বারী এবং শোয়াইব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত রাফি, সহ-সাধারণ সম্পাদক রুফাইদা হক নোভা, তাসলিমুল হাসান লিমন, সাংগঠনিক সম্পাদক জারিফ শাহরিয়ার, দপ্তর সম্পাদক সাদমান হাসান এবং অর্থ সম্পাদক হয়েছেন রিশাদ শাবাব।
এছাড়া প্রচার ও গণমাধ্যম সম্পাদক মনিরুল ইসলাম শামীম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ফুয়াদ হাসান, কলেজ সম্পাদক রবিউল ইসলাম, স্কুল সম্পাদক মুশফিকুল হাদী, শিক্ষা ও গবেষণা সম্পাদক আব্দুল হালিম এবং আই টি সম্পাদক হয়েছেন সাদমান ইশরাক।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- রাহাত আল মুসাব্বির, মাইশা ফাহমিদা কণা, এস এম আরহাম জামান এবং আল মেজবা রহমান।
নব নির্বাচিত সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, বিতর্ক আন্দোলনের মাধ্যমে নওগাঁ জেলার তরুণ প্রজন্মকে সংগঠিত করতে এবং জুলাই আদর্শকে ছড়িয়ে দিতে ডিবেট ক্লাব অব নওগাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিবেট ক্লাব অব নওগাঁর দায়িত্ব সমাজের প্রতি গুরুত্বপূর্ণ আমানত। এই আমানত রক্ষা করতে সংগঠন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। একইসঙ্গে নওগাঁর প্রতিটি উপজেলায় বিতর্কের কার্যক্রম ছড়িয়ে দিতে চাই।
প্রসঙ্গত, ডিবেট ক্লাব অব নওগাঁ ২০১৭ সাল থেকে শিক্ষার্থীদের মাঝে বিতর্কের বিকাশ নিয়ে কাজ করে যাচ্ছে।
মনিরুল ইসলাম শামীম/এসএইচএ