রাঙামাটিতে অটোরিকশা খাদে ছিটকে পড়ে আহত ২

রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের সাপছড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- অবসরপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক মিতা চাকমা (৬০) এবং জীবেন্দ্র প্রসাদ চাকমা (৭০)। তাদের মধ্যে মিতা চাকমা রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের দেবাশীষ নগর এলাকার বাসিন্দা এবং জীবেন্দ্র প্রসাদ চাকমা ৬নং ওয়ার্ডের ভেদভেদী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নানিয়ারচর উপজেলা থেকে অটোরিকশায় রাঙামাটিতে ফেরার পথে সাপছড়ি এলাকায় হঠাৎ একটি কুকুর এর সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে চালক আকস্মিকভাবে ব্রেক করলে চালক অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হন বলে জানা গেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ কামাল বলেন, দুর্ঘটনায় মিতা চাকমা ও জীবেন্দ্র প্রসাদ চাকমা দুজনই মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আরকে