ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাজতির নাম শাহাজান মিয়া (৫০)। তিনি বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান জানান, গত বছরের ১৫ ডিসেম্বর বিজয়নগর থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেলা কারাগারে আসেন। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচএ