• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
১৩ মার্চ ২০২৬, ১০:০৮
অ+
অ-
সুবর্ণচরের চরাঞ্চলে তরমুজে ৫০০ কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

নোয়াখালীর সুবর্ণচরের মাঠে মাঠে তরমুজ। ভালো দামের আশায় মৌসুমের শুরুতেই বাজারে তোলা হচ্ছে এবং অর্থকারী এ ফসল চাষে স্বাবলম্বী  হচ্ছেন স্থানীয় কৃষি কৃষক। আর স্থানীয় অর্থনীতিতে ইতিমধ্যে এর প্রভাবও পড়ছে। কৃষি বিভাগ বলছেন সুবর্ণচরের তরমুজের বাজার প্রায় ৫০০ কোটি টাকার। 

বিজ্ঞাপন

শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নোয়াখালীর সুবর্ণচরে অর্থকরী ফসল তরমুজ চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। অনাবাদী চরাঞ্চলের বিস্তীর্ণ জমিজুড়ে এখন সবুজ লতায় ঝুলছে রসালো তরমুজ। রমজান মাসে চলছে তরমুজ তোলার কার্যক্রম। অনুকূল আবহাওয়া ও কৃষকদের নিবিড় পরিচর্যায় চলতি মৌসুমে বেড়েছে আবাদ ও উৎপাদনের আশা। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুবর্ণচর উপজেলার মূল ভূখণ্ডে প্রায় ৯০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। পাশাপাশি চর গাসিয়া, ইসলাম চর, স্বর্ণদ্বীপসহ নতুন জেগে ওঠা বিভিন্ন চরাঞ্চলেও ব্যাপকভাবে তরমুজ চাষ করা হয়েছে।

মাঠজুড়ে দেখা যাচ্ছে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলালিংক, ব্ল্যাক বেরি, ভিক্টর সুগার ও ওশান সুগারসহ বিভিন্ন উচ্চফলনশীল দেশি-বিদেশি জাতের তরমুজ।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষকদের মতে, সুবর্ণচর ও আশপাশের চরাঞ্চলের বেলে-দোঁআশ মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছরই আবাদ বাড়ছে। কম সময়ে ভালো লাভ হওয়ায় অনেক কৃষক ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে তরমুজ চাষে ঝুঁকছেন।

সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, সুবর্ণচর ও পার্শ্ববর্তী নতুন জেগে ওঠা চরে চলতি মৌসুমে প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে মূল ভূখণ্ডে তরমুজ সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। তরমুজ বিক্রির মাধ্যমে এলাকার কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হচ্ছে। কৃষকদের সহায়তায় কৃষি বিভাগ প্রদর্শনী বাস্তবায়ন ও বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করছে।

হাসিব আল আমিন/আরকে

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

জাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

স্পিকারজাতীয় সংসদ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি