• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩
অ+
অ-
লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশনে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে। পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিন ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে দোকানটি দিয়ে ব্যবসা শুরু করে। তাদের ব্যবসা ভালোই চলছে। ওইদিন রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন তালা ভাঙা। তাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামা কাপড় নেই। মালামালের মধ্যে ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, ১৫০০টি থ্রি পিস চুরি করে নিয়ে গেছে। শাড়িগুলোর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গিগুলোর মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা ও থ্রিপিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী রয়েছে। চুরির ঘটনায় তাদেরকে সন্দেহ করে অভিযোগ দেওয়া হয়েছে। 

দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, শাহীন আমার মামাতো ভাই। আমরা ৬ বছর আগে ব্যবসা শুরু করি। সুনামের সঙ্গেই আমরা ব্যবসা করে আসছি। কখনোই কোন ধরনের অঘটন ঘটেনি। ঈদকে কেন্দ্র করে আমরা দোকানে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিসসহ বিপুল পরিমাণ মালামাল উঠিয়েছি। কয়েকদিনের বেচাবিক্রির টাকাও ক্যাশে ছিল। দোকানের তালা ভেঙে আমাদের নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পেয়েই আমরা ঘটনাটি তদন্তে নেমেছি। প্রকৃত চোরকে শনাক্ত করতে আমরা কাজ করছি। বাজারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে।

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধপুলিশঅভিযোগচুরি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ

জয়পুরহাটে বিষ দিয়ে দুই পুকুরের মাছ নিধন, ক্ষতি ১৮ লাখ