• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১৫ মার্চ ২০২৬, ১৭:২৯
অ+
অ-
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) রংপুর জেলা তথ্য অফিস জানিয়েছে, ঈদের প্রধান জামাতকে ঘিরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

ঈদুল ফিতরের প্রধান জামাতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন।

ঈদের দিন আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঈদের প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে জেলার উপজেলাগুলোর ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, ঈদকে ঘিরে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার এবং এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও সময়মত খাবার সরবরাহ করবে জেলা প্রশাসন।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানে হোটেল-রিসোর্ট শতভাগ বুকিং

সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঈদের ছুটিতে যেতে পারেন ফুলের রাজধানীসহ যশোরের যেসব স্থানে

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ