• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
১৫ মার্চ ২০২৬, ২১:১৩
অ+
অ-
আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দুয়াইর গ্রামের দরগাহ বাজার-সংলগ্ন আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে ইসমাইল মুন্সী (১৭) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইসমাইল দুয়াইর গ্রামের আসাদ মুন্সীর ছেলে।

খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৫টা থেকে উদ্ধারকাজে অংশগ্রহণ করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুন্সী মনিরুজ্জামান বলেন, দুপুরে ইসমাইল আড়িয়াল খাঁ নদে ফুটবল নিয়ে গোসল করতে যায়। নিজেই ফুটবল নদীর ভেতরে মারছিল, আবার সাঁতার দিয়ে ফুটবল আনছিল। কয়েকবার এভাবে করার পর একপর্যায়ে ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। নদীর পাড়ে থাকা কয়েকজন শিশু তখন চিৎকার দেয়।

বিজ্ঞাপন

চিৎকার শুনে নদীর আশপাশে থাকা লোকজন নদীতে নেমে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আমরা চেষ্টা করছি উদ্ধারের।

জহির হোসেন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ভিজিএফ কার্ড ভাগাভাগি : প্রশাসকের ৩৭৭ ও দলীয় ১২০০

রেজুলেশন ভাইরালভিজিএফ কার্ড ভাগাভাগি : প্রশাসকের ৩৭৭ ও দলীয় ১২০০

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ