চৈত্রের প্রথমদিনে বৃষ্টিতে ভিজল রাজশাহী

চৈত্রের প্রথম রাতে স্বস্তির বৃষ্টি হয়েছে রাজশাহীতে। শীতের দীর্ঘ শুষ্কতার পর হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী। ফলে দিনের গরম কিছুটা হলোও কমলো।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) রাত ৯টা ৫ মিনিট থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টায় রাজশাহীতে ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এর আগে গেল ২০ ফেব্রুয়ারি রাজশাহীতে মাত্র শূন্য দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। প্রায় তিন সপ্তাহ পর আবারও বৃষ্টি হলো নগরীতে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি পরিবর্তনের সময় হওয়ায় মাঝে মধ্যে এমন স্বল্পমাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টির পর রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে পহেলা চৈত্রের রাতে হঠাৎ বৃষ্টিতে নগরীর কোথাও কোথাও স্বস্তির আবহ তৈরি হলেও অনেকেই একে গ্রীষ্মের আগমনী বার্তা হিসেবেই।
বিজ্ঞাপন
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গাউসুজামান বলেন, আকাশে মেঘ রয়েছে। রাতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।#
শাহিনুল আশিক/এমটিআই