• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
১৭ মার্চ ২০২৬, ১৯:১০
অ+
অ-
আইজিপির বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরি হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়াস্থ ৩ তলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নেয় চোরেরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ প্রধানের বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে বাগেরহাট জেলা প্রশাসন। চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী। 

তদন্তের অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনো ভাঙারি দোকানে বিক্রি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরার নজর এড়িয়ে দুর্বৃত্তরা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য অর্ধলাখ টাকারও বেশি।

বিজ্ঞাপন

বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, আইজিপির বাড়িতে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। কারা এই চুরির সঙ্গে জড়িত, তা বের করার জন্য আমরা কাজ করছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মোহাম্মদ মিলন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার