বিজ্ঞাপন

সিরাজগঞ্জের ৬৮ মেগাওয়াট সোলার পার্ক নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

অ+
অ-
সিরাজগঞ্জের ৬৮ মেগাওয়াট সোলার পার্ক নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রাস্ট সেক্টর হলো সৌরবিদ্যুৎ। সিরাজগঞ্জে প্রচুর জায়গা আছে, ভবিষ্যতে এখানে ৩৫০ মেগাওয়াট যাতে করতে পারি, সেটা দেখে গেলাম। পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

জ্বালানি তেলের চাহিদার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি বারবার বলছি। হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ তেল সংগ্রহ করা শুরু করেছে। যার ফলে পাম্পে সারাদিনে যে তেল বিক্রি করতো, সেটা এখন দুই ঘণ্টায় বিক্রি হয়ে যায়। তারপর পাম্প বন্ধ হয়ে যায়। পাম্পের যে ধারণক্ষমতা আছে, সেটার যদি ব্যবহার বেশি হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে।

মন্ত্রী বলেন, তেল সরবরাহ সবসময়ই আছে। আমি সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। জনগণের কাছে আমার আবেদন থাকবে, ওনারা নিজেরা যেন এটা দেখে এবং কন্ট্রোল করে।

বিজ্ঞাপন

এর আগে, বিদ্যুৎমন্ত্রী সোলার পার্ক এলাকা ঘুরে দেখেন৷ পাশাপাশি কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের থেকে আপডেট নেন৷ এ সময় জেলা ও উপজেলা প্রশাসন, বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ অনেকেই উপস্থিত ছিলেন

মো. নাজমুল হাসান/এএমকে

বিজ্ঞাপন