বিজ্ঞাপন

অবৈধভাবে পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড

অ+
অ-
অবৈধভাবে পেট্রোল মজুত করায় ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরি বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। 

অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচঠাকুরি বাজারস্থ সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স আপন এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল ও মবিল মজুদের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত মো. আপন (১৯) স্বেচ্ছায় দোষ স্বীকার করলে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১)(ক) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, স্বেচ্ছায় দোষ স্বীকার করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে৷ পাশাপাশি অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি থেকে তাৎক্ষণিকভাবে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়েছে।

মো. নাজমুল হাসান/এমএন

বিজ্ঞাপন