বিজ্ঞাপন

জামালপুরে তেল মজুত করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

অ+
অ-
জামালপুরে তেল মজুত করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় তেল মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্দেরবন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন বকশিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা।

তিনি জানান, উপজেলার চন্দেরবন এলাকার ব্যবসায়ী মাকসুদ নিজ বাসায় তেল মজুত করে বেশি দামে বিক্রি করছিলেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার বাসা থেকে ১১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আসমা-উল-হুসনা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উদ্ধার করা তেল ন্যায্যমূল্যে স্থানীয় চালকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এমএন

বিজ্ঞাপন