বিজ্ঞাপন

রংপুরে ৮৫ জন ট্যাগ অফিসার নিয়োগ

অ+
অ-
রংপুরে ৮৫ জন ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেল বিপণন পরিস্থিতি দেখাশোনার জন্য রংপুর জেলায় ৮৫ জনকে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা সোমবার (৩০ মার্চ) সকাল থেকে সংশ্লিষ্ট জ্বালানি তেল পাম্পগুলো তদারকি করছেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক এনামুল আহসান জানান, ৮৫টি জ্বালানি তেল পাম্পে বিভিন্ন পর্যায়ের ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন জ্বালানি তেল বিক্রি কার্যক্রম পরিচালনা তদারকি করবেন।

রংপুরের পাম্পগুলোতে এখনো তেল সংকট রয়েছে। সকাল থেকে বিভিন্ন তেল পাম্পে শত শত মোটরসাইকেল ও গাড়ির লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেক গ্রাহককে তেল না পেয়ে ফিরে যেতেও দেখা যায়। তেলের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তারা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।

এদিকে, গতকাল রোববার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জেলার ডিপোগুলোতে, ডিজেল সাত হাজার পাঁচশ ২২ লিটার, পেট্রোল ৩৩ হাজার পাঁচশ লিটার, অকটেন ১৪ হাজার লিটার ও কেরোসিন ২৭ হাজার লিটার মজুত রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে নিরাপত্তার শংঙ্কায় রংপুরে তিনটি জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী বলেন, আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল-অকটেন নিলেও বর্তমানে প্রতিদিনই পাম্প থেকে চাহিদা আসছে। ফলে সেই অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া পাম্পে গ্রাহকদের ভিড়ের কারণে নিরাপত্তার শঙ্কায় ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/আরকে

বিজ্ঞাপন