কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আহমেদ আব্দুল্লাহ লুসাদকে অ্যাথলেটিক্স খেলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সম্মাননা ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এই সম্মাননা বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয়– “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সেনাবাহিনীর সদস্য আবদুল্লাহ লুসাদ বলেন, এই সম্মাননা বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়ায় সরকারকে আমি ধন্যবাদ জানাই।
প্রতিবেশী আলামিন মিয়া, জাহিদ হোসেন, আনোয়ার হোসেনসহ অনেকেই বলেন, আবদুল্লাহ লুসাদ আমাদের জেলার গর্ব। খবরটি শুনে আমরা এলাকাসী আনন্দিত। দোয়া করি, সে আরও বড় হউক।
সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা। আবদুল্লাহ লুসাদের এই কৃতিত্ব ও সম্মাননা প্রাপ্তিতে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিজ্ঞাপন
মমিনুল ইসলাম বাবু/এসএইচএ
