বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ১০ হাজার লিটার ডিজেল-পেট্রোল মজুত করায় আটক ৪

অ+
অ-
চুয়াডাঙ্গায় ১০ হাজার লিটার ডিজেল-পেট্রোল মজুত করায় আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিপণনের অভিযোগে তেলবাহী লরি জব্দসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে আলমডাঙ্গা থানাধীন কয়রাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন— তেলবাহী লরি ট্রাকের চালক মো. আলী হোসেন (৫৩), হেলপার মো. মোজাম হোসেন (৪৫) ও মো. রাহেন আলী (২৮), এবং ব্যারেলে তেল গ্রহণকারী মো. টিটন আলী (৩৭)। এ ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ভালাইপুর-হাটবোয়ালিয়াগামী সড়কের পাশে মো. টিটন আলীর তেল, চাল ও ভুষির দোকানে একটি তেলবাহী লরি ট্রাক (রেজি: ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে জ্বালানি তেল আনলোড করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং লরিতে থাকা তেলের পরিমাণ সম্পর্কে জানতে পারে। এ সময় লরি ও ব্যারেল মিলিয়ে মোট ২ হাজার ৮০০ লিটার ডিজেল এবং ৮ হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে জ্বালানি তেল মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তারা। ফলে তাৎক্ষণিকভাবে লরি ট্রাকসহ বিপুল পরিমাণ তেল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর বলেন, ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আফজালুল হক/এমএন

বিজ্ঞাপন