বিজ্ঞাপন

অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

অ+
অ-
অতিরিক্ত ভাড়া আদায়ে সুপারভাইজারকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে মাগুরার শ্রীপুরে একটি বাসে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) উপজেলার শ্রীকোল বাজার এলাকায় ঢাকাগামী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম উপজেলার শ্রীকোল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় ঝিনাইদহের শৈলকুপা থেকে ছেড়ে আসা শৈলকুপা ডিলাক্স নামের একটি বাসে জনপ্রতি ৮০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল এবং টিকিটে মূল্য  লেখার স্থান ফাকা রাখা হয়েছে। এসব অভিযোগে বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকাগামী শৈলকুপা ডিলাক্স বাসের যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল এবং যাত্রীদের ক্রয় করা টিকিটে  ভাড়া উল্লেখ না করায় বাসটির সুপারভাইজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং যাত্রীদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে।

তাছিন জামান/আরকে