বিজ্ঞাপন

নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

অ+
অ-
নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে নেত্রকোণার বারহাট্টায় ৭ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নুর জামাল মিয়াকে (১৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (৩০ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্র জানায়, ওই শিশুটি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা। গত ৩ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানান চিকিৎসক। পরবর্তীতে শিশুটির বক্তব্যে জানা যায়, উপজেলার শাসনউড়া গ্রামের নুর জামাল মিয়া তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার এড়াতে আসামি চট্টগ্রামের হাটহাজারী এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএমএন/এনটি 

বিজ্ঞাপন