বিজ্ঞাপন

চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চঘাটে সন্তান প্রসব

অ+
অ-
চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চঘাটে সন্তান প্রসব

চরাঞ্চল থেকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসার আগেই চাঁদপুর লঞ্চঘাটে কন্যা সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ওই প্রসূতিকে নৌ-পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

চাঁদপুর লঞ্চঘাটের নৌ থানা পুলিশ জানায়, লঞ্চে প্রসূতির সন্তান প্রসবের খবর পেয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহায়তা করেছে। 

প্রসূতির স্বামী আল আমিন প্রধানীয়া জানান, শ্বশুরবাড়ি মতলবের জহিরাবাদ চর উমেদ এলাকা থেকে লঞ্চে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্দেশ্য আসার পথে প্রসব ব্যথা শুরু হয়। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, নবজাতক ও প্রসূতিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।  সন্তান ভালো আছে। তবে নবজাতকের মায়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 

বিজ্ঞাপন

এদিকে লঞ্চ মালিকপক্ষ এই দম্পতিকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা ও নতুন পোশাক উপহার দিয়েছেন।  পাশাপাশি এই লঞ্চে নবজাতকের যাতায়াত ভাড়া সবসময়ের জন্য ফ্রি করা হয়েছে।

আনোয়ারুল হক/আরএআর 

বিজ্ঞাপন