বিজ্ঞাপন

মুদি দোকানির বিছানার নিচে মিলল সাড়ে ২১ লিটার পেট্রোল

অ+
অ-
মুদি দোকানির বিছানার নিচে মিলল সাড়ে ২১ লিটার পেট্রোল

সিরাজগঞ্জ শহরের গয়লা এলাকায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক মুদি দোকানির বাসভবনে বিছানার নিচে লুকিয়ে রাখা পেট্রোল জব্দ করা হয়েছে। এছাড়াও জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকায় তাকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। অভিযুক্ত মুদি দোকানির নাম মো. ইসমাইল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে দোকানি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং বেশ কিছু খালি কন্টেইনারও পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির জন্য তার কোনো বৈধ লাইসেন্স ছিল না। এ কারণে পেট্রলিয়াম আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধার করা পেট্রোল পরবর্তীতে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে ২ হাজার ৩৭২ টাকায় বিক্রি করা হয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ ঢাকা পোস্টকে বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে তার দোকানে গিয়েছিলাম। পরে তার বাসায় অভিযান চালিয়ে বিছানার নিচ থেকে সাড়ে ২১ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সেটি বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নাজমুল হাসান/আরএআর