বিজ্ঞাপন

বগুড়ায় মৌসুমের প্রথমেই ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

অ+
অ-
বগুড়ায় মৌসুমের প্রথমেই ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

তীব্র দাবদাহে বগুড়ায় এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু সামাদ (৫৫) সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে রাখেন। কিছুক্ষণ পর তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা মতে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমের সর্বোচ্চ।

আব্দুল মোমিন/এসএইচএ 

বিজ্ঞাপন