বিজ্ঞাপন

টাঙ্গাইলে হামে ৮ মাসের শিশুর মৃত্যু, ১৩ জন হাসপাতালে

অ+
অ-
টাঙ্গাইলে হামে ৮ মাসের শিশুর মৃত্যু, ১৩ জন হাসপাতালে

২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশুর মৃত্য হয়েছে। হামে আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বিজ্ঞাপন

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। এতে করে জেলার সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফাল মারা যায় । 

বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সায়ফালকে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য বলেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বলেন, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। যার ফলে সে অনুসারে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। 

বৃহস্পতিবার হামের ওয়ার্ডে রোগীর সংখ্যা ১৩ জন রযেছে। হাসপাতালে হামে আক্রান্ত ১৭ জন ভর্তি ছিল। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আট মাসের এক শিশু মারা গেছে।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম/আরএআর